০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর  সন্ত্রাসী হামলা,অপহরণ ও দোষীদের গ্রেপ্তারের দাবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সংঘটিত সশস্ত্র হামলা, অপহরণ ও নির্মম নির্যাতনের ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জানা গেছে, গতকাল সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে হ্নীলা বাসস্টেশনের ছৈয়দুল্লাহ মার্কেট এলাকা থেকে একদল সশস্ত্র দুর্বৃত্ত অস্ত্রের মুখে জামাল উদ্দিনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অপহরণের সময় আতঙ্ক সৃষ্টি করতে হামলাকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছাড়ে।

এরপর দুর্বৃত্তরা তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও নির্যাতন চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের পাশের এলাকায় ফেলে দুষ্কৃতকারীরা রেখে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তার চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়।

একজন সাবেক জনপ্রতিনিধি ও সংবাদকর্মীর ওপর এমন সশস্ত্র হামলা ও অপহরণের ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে বিভিন্ন মহল বলেছে, এ ধরনের ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও জননিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।

বক্তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আহত জামাল উদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।

এদিকে দেশের মাদক বিরোধী সংগঠন অ্যান্টি ড্রাগ নেটওয়ার্কের সভাপতি, মাদক বিরোধী ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান বলেন, সাংবাদিক জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার মাদক বিরোধী সাহসী নেতৃত্বের উজ্জ্বল সাংবাদিক ও কলম সৈনিক।

তিনি দীর্ঘ সময় ধরে মাদক বিরোধী লেখালেখি ও সংবাদ প্রকাশ করে আসছে। মাদক চক্রের টার্গেট ছিল সাংবাদিক জামাল। তিনি দ্রুত সাংবাদিক জামাল উদ্দিন এর উপর হামলাকারীদের আটকের দাবি জানান এবং তার চিকিৎসার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এছাড়াও তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন, সাংবাদিক জামাল উদ্দিন এর কিছু হলে তার দায়ভার স্বরাষ্ট্র মন্ত্রীকে নিতে হবে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের সনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পতেঙ্গায় সমাজ সেবক চন্দন মহাজনের পরলোক গমন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের শোক

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর  সন্ত্রাসী হামলা,অপহরণ ও দোষীদের গ্রেপ্তারের দাবি

আপডেটে: ০৮:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬