চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ড নিউমুরিং সাকিনের মীরাপাড়া সোলেমান কোম্পানীর বাড়ি প্রকৌশলী শাহাদাত ভবনের ৪র্থ তলা থেকে ১১ জন জুয়া খেলোয়াড় কে গ্রেফতার করা হয়েছে।
ইপিজেড থানার কর্মরত এসআই মোহাম্মদ শাহীন মিয়ার সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইপিজেড থানা এলাকায় মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে এঅভিযান পরিচালনা করা হয়।
জুয়ার বোর্ডের আসর হতে ২ প্যাকেট তাস, প্রতি প্যাকেটে ৫২ টি করে মোট ১০৪ টি বিভিন্ন রংয়ের তাস, রর) বাংলাদেশী মুদ্রা নগদ ১৫,৭২০/- (পনের হাজার সাতশত বিশ টাকা) টাকা, যাহা ১০০০/- টাকার নোট ০৪টি, ১০০০ x ৪= ৪০০০/- টাকা, ৫০০/- টাকা নোট ০৪টি, ৫০০ x ৪= ২০০০/- টাকা, ২০০/- টাকা নোট ০৬টি, ২০০ x ৬=১২০০/-, ১০০ টাকার নোট ৫০ টি, ১০০ x ৫০=৫,০০০/-, ৫০ টাকার নোট ৬০টি, ৫০ x ৬০=৩০০০/-, ২০ টাকার নোট ২৫ টি, ২০ x ২৫=৫০০/-, ১০ টাকার নোট ০২ টি, ১০ x ২=২০/- টাকা, সর্বমোট (৪০০০+২০০০+১২০০+৫০০০+৩০০০+৫০০+২০= ১৫,৭২০) টাকা
সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষরসহ নিজে স্বাক্ষর করেন। জুয়া প্রতিরোধ আইন ২০২৬ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ মহানগর আদালতে সোর্পদ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 









