০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ

টানা কয়েক দিনের বৃষ্টিতে বাকলিয়া এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ।
গত কয়েক দিনের বৃষ্টির কারণে প্রাকৃতিক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গত ১৪ জুলাই মঙ্গলবার নগরীর বাকলিয়া এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম। পরিষদ এর ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় এ ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি।

স্থানীয় সমাজসেবক সুলতান ইয়াসিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম-এর সেক্রেটারি এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন।

ত্রাণ বিতরণ পূর্ব অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, দুর্যোগের সময় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা ও মানবিক দায়িত্ব। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তারা পরিষদের বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ মানবিক উদ্যোগের বিষয়ে তুলে ধরে বলেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় হাসপাতাল, স্কুল, মসজিদ-মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন সেবা মূলক প্রতিষ্ঠান গড়ে তুলে এলাকার মানুষের সেবা করে যাচ্ছে এবং ভবিষ্যতে পরিষদ এর এ সমস্ত সেবা মূলক কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ উদ্দীন, পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল আলিম, সিরাজুল ইসলাম খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পতেঙ্গায় সমাজ সেবক চন্দন মহাজনের পরলোক গমন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের শোক

ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেটে: ০৬:৩৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬