চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় জেলেপাড়া নুর মোহাম্মদ সড়কে জেলেপাড়া সৈকত পল্লী ২ নম্বর গলি পরিচালনা পরিষদের আলোচনা সভা শুক্রবার ৩ জুলাই সকাল ১১ টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা শেষে পরিচালনা পরিষদ উপদেষ্টা হিসেবে সমাজ সেবক নুরুল হাকিম লোকমান,
ফজলে এলাহী ও সাংবাদিক এস কে সাগরকে মনোনীত করেন।
এসময় উপস্থিত ছিলেন,জেলেপাড়া সৈকত পল্লী ২ নম্বর গলি পরিচালনা পরিষদের সভাপতি অরুণ কান্তি বিশ্বাস,সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন টিটু, সাংগঠনিক সম্পাদক মিলন দাস, অর্থ সম্পাদক প্রভাত দাস,সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ মালেক ও দিবস দাস, প্রচার সম্পাদক লিটন ও মোহাম্মদ রিফাত, দপ্তর সম্পাদক রায়হান ও পারভেজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মৃদুল দাস,
আপ্যায়ন বিষয়ক সম্পাদক ভগীরথ দাস ও সৌরভ দাস,ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম ও শ্রী শ্রীমৎ স্বামী সন্জিতানন্দ পুরী মহারাজ,কার্যকরি সদস্য বিধান দাস, নেপাল দাসসহ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন,যুগের পর যুগ অবহেলিত পতেঙ্গার জেলেপাড়া সৈকত পল্লী ২ নম্বর গলির বাসিন্দারা। আমরা নাগরিক সেবা থেকে বঞ্চিত। জেলেপাড়া নুর মোহাম্মদ সড়কের বেহাল দশা আজ দীর্ঘদিন ধরে, সামান্য বৃষ্টিতে হাটু পরিমাণ নোংরা পানিতে চলাচল করতে হয় এখানকার বসবাসরত নানান শ্রেণী পেশার মানুষকে। বিদ্যুৎ বিহীন অন্ধকারে চলাচল করতে জনসাধারণের চরম দুর্ভোগে পরতে হচ্ছে প্রতিনিয়ত।
ইতোমধ্যে রাস্তার উন্নয়নের জন্য আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেন নিকট আবেদন করেছি। এসব নাগরিক দুর্ভোগ লাঘবে আমাদের কমিটির পক্ষ থেকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী হস্তক্ষেপ কামনা করছি।
এসময় বক্তরা আরও বলেন, জেলেপাড়া সৈকত পল্লী ২ নম্বর গলির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ দেশের উন্নয়নে আর মানবতার কল্যাণে কাজ করে যাবে।
এস কে সাগর চট্টগ্রাম 









