০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকের পদত্যাগ

নেত্রকোনার মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এস দোহা, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন এবং সহ-সভাপতি ইন্দ্রজিত সরকার পদত্যাগ করেছেন।

জানা যায়,গত এপ্রিল মাসে তারা প্রেসক্লাবের উপদেষ্টা ও মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের কাছে পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন। ইউএনও ও প্রেসক্লাবের উপদেষ্টা আমেনা খাতুন পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি মোহনগঞ্জ প্রেসক্লাবের বর্তমান কমিটি গঠন করা হয়। শুরুতে ক্লাবের কার্যক্রম স্বাভাবিক থাকলেও পরে অভ্যন্তরীণ নানা বিরোধ দেখা দেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে অনুষ্ঠিত এক সভায় সভাপতি, সাবেক সভাপতিসহ ক্লাবের সদস্যদের উপস্থিতিতে সদস্য মানিক তালুকদার ও সুমন মাহমুদ শেখ অন্য সদস্যদের উদ্দেশে অশালীন ভাষায় গালাগাল ও অপমানজনক আচরণ করেন।

এ ঘটনায় কার্যকরী কমিটির দুই সদস্য সভাপতির কাছে লিখিত অভিযোগ দিলেও অভিযোগের বিষয়ে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর থেকেই ক্লাবে অস্থিরতা ও বিভক্তি বাড়তে থাকে।

এরই মধ্যে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভয়ংকর মাদক রেক্টিফায়েড স্পিরিটসহ তিনজনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় প্রেসক্লাবের দুই সদস্য মানিক তালুকদার ও সুমন মাহমুদ শেখের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

পরে তাদের ছবিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রেসক্লাবের একাধিক সদস্যের দাবি, অসদাচরণ ও মাদক-সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত দুই সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে জটিলতা এবং সম্ভাব্য চাপের কারণেই সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিন নেতা পদত্যাগ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আরিফ জুয়েল বলেন, তাদের পদত্যাগের বিষয়টি নিয়ে সদস্যদের মধ্যে কানাঘুষা চলতেছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে জানলাম যে তারা (সভাপতি -সম্পাদক) পদত্যাগ করেছেন। এ বিষয়ে ক্লাবের দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম বলেন, তাদের পদত্যাগের বিষয়ে কোন কাগজপত্র হাতে পাইনি।

তবে সাধারণ সম্পাদক আমাকে জানিয়েছেন যে-তারা ইউএনও বরাবর পদত্যাগ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন পদত্যাগের বিষয় নিশ্চিত করে বলেন, অযোগ্যতা, অপারগতা ও শারিরীক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের উপদেষ্টা আমেনা খাতুন বলেন, “সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগপত্র পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পতেঙ্গায় সমাজ সেবক চন্দন মহাজনের পরলোক গমন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের শোক

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকের পদত্যাগ

আপডেটে: ০৯:৩৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬