১০:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফের কেরুনতলীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক।

রবিবার ২৮ জুন দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী কালভার্ট সংলগ্ন এলাকায় আজ ২৮ জুন  রবিবার রাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা ও মাদক পাচার কাজে ব্যবহৃত পিকআপসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, পিকআপ ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পতেঙ্গায় সমাজ সেবক চন্দন মহাজনের পরলোক গমন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের শোক

৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেটে: ০৮:৪২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬