১০:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বোটসহ ১৬ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে বোটসহ ১৬ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ  সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার বঙ্গোপসাগরে টহল কার্যক্রম পরিচালনার করার সময় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ মোংলা ফেয়ারওয়ে বয়ের নিকট হতে ভাসমান অবস্থায় মৎস্য বোট ‘এফবি আল আমিন এর ১৬ জন জেলেকে উদ্ধার করা হয়।

বিগত ২৩ আগস্ট রবিবার রাতে টহলকালে নৌবাহিনী জাহাজ কপোতাক্ষ বঙ্গোপসাগরে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসমান থাকার বিষয়ে তথ্য পায়। এপ্রেক্ষিতে নৌবাহিনীর জাহাজটি রাতের আঁধারেই উদ্ধার কার্যক্রম শুরু করে এবং পরদিন সকালে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেই মৎস্য বোটটিকে মোংলা ফেয়ারওয়ের সন্নিকটে শনাক্ত করেন।

তাৎক্ষণিক নৌবাহিনী জাহাজ ঘটনাস্থলে পৌঁছায় এবং ১৬ জন জেলেসহ  ইঞ্জিন বিকল হয়ে ভাসমান মৎস্য বোট ‘এফবি আল আমিন’কে উদ্ধার করেন।

এসময় নৌবাহিনীর সদস্যরা জেলেদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। উদ্ধারকৃত জেলেদের সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট  বাগেরহাটের শরনখোলা এলাকা থেকে ১৬ জন জেলে মৎস্য আহরণের উদ্দেশ্যে ‘এফবি আল আমিন’-যোগে সমুদ্রে গমন করেন। এবং বোটসহ জেলেদের বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পতেঙ্গায় সমাজ সেবক চন্দন মহাজনের পরলোক গমন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের শোক

বোটসহ ১৬ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী

আপডেটে: ০৯:৩৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬