১০:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে সাংবাদিক হাফিজুর রহমান শফিক কে মিথ্যা মামলায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

চট্টগ্রামে মিথ্যা মামলায় দৈনিক ঢাকা প্রতিদিন-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের গ্রেফতারের প্রতিবাদে সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেন পেশাদার সাংবাদিকরা।

শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর উদ্যোগে মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সিআরএ নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন অনুসন্ধানী সাংবাদিক যদি জনস্বার্থে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সংবাদ প্রকাশের কারণে মিথ্যা মামলায় গ্রেফতার হন, তবে তা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি।

বক্তারা অভিযোগ করে আরও বলেন, ফায়ার সার্ভিসে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশের পর সাংবাদিক হাফিজুর রহমান শফিককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ কোন অপরাধ হতে পারে না। বরং দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা এবং অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি করেন সাংবাদিকরা। একই সঙ্গে ভবিষ্যতে কোন সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি, ভয়ভীতি বা মিথ্যা মামলার শিকার না হয় সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফীন, সহ-সভাপতি মো. রাজু, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দীন, সহ-দপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহীন, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয় এবং সদস্য মো. মোস্তাফিজুর রহমান , মো. রিয়াজ উদ্দিন, মো. খোকন, সাহেদুর রহমান মোরশেদ, রকিব উদ্দীন আবির, নাসির উদ্দীন লিটন, মো. গিয়াস উদ্দিন টিটুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এছাড়া মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক ইয়াসমিন। দৈনিক সবুজ বাংলাদেশ-এর চট্টগ্রাম প্রতিনিধি জয়নাল, শাহেদুল ইসলাম সাগর,মোঃ আব্বাস, আমাদের মাতৃভূমি পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি পারভেজ শেখ সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সচেতন নাগরিকরা অংশ গ্রহণ করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পতেঙ্গায় সমাজ সেবক চন্দন মহাজনের পরলোক গমন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের শোক

চট্টগ্রামে সাংবাদিক হাফিজুর রহমান শফিক কে মিথ্যা মামলায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

আপডেটে: ০৫:৩৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬