আগামী নির্বাচন কে সামনে রেখে চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় কাউসার নামে এক ব্যক্তি কে অপহরণ করে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী ও সোশ্যাল মিডিয়াতে মিথ্যা বক্তব্য দিয়ে ভূয়া ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেন অপহরণকারীরা।

এর প্রতিবাদে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ বন্দরটিলা এশিয়া ফ্যাশনের দ্বিতীয় তলায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির প্রধান কার্যালয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোঃ কাউসার।
২০ জুলাই বিকেল সাড়ে ৫ টার সময় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,জাবেদ আনসারি, সিনিয়র যুগ্ম সম্পাদক ইপিজেড থানা বিএনপি।আশরাফ উদ্দিন সভাপতি ৩৯ নং ওয়ার্ড ইপিজেড থানা। মোঃ আলী,যুগ্ম সম্পাদক, ইপিজেড থানা বিএনপি।মোঃ শরীফ সহ-সভাপতি, ৩৯ নং ওয়ার্ড বিএনপি ইপিজেড থানা। মজিবুর রহমান, সাধারণ সম্পাদক, ৩৯ নং ওয়ার্ড বিএনপি ইপিজেড থানা। মোঃ আলমগীর সাংগঠনিক সম্পাদক ৩৯ নং ওয়ার্ড বিএনপি।মোঃ নওসদ,ছাত্র বিষয়ক সম্পাদক বিএনপি ৩৯ নং ওয়ার্ড ইপিজেড থানা। সুমন রহমান বিএনপি নেতা ৩৯ নং ওয়ার্ড ইপিজেড থানা। হোসনে মোবারক রিয়াদ আহবায়ক যুবদল ইপিজেড থানা। মোহাম্মদ সাহেদ আহবায়ক ইপিজেড থানা। ছাত্রদল।আকিব জাবেদ ছাত্রদল সদস্য সচিব ইপিজেড থানা। জাহেদ আনসারি তাতী দলের সভপতি ইপিজেড থানা,সাহেদ আলী, ভুক্তভোগী কাউছার ইউচুফ সুমন,সেচ্ছাসেবক দলের আহবায়ক ইপিজেড থানা। কফিল উদ্দিন,সহ বিএনপি,যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় ভুক্তভোগী মোঃ কাউসার সংবাদমাধ্যম কে বলেন, আমি ৩৯ নং ওয়ার্ড এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। হঠাৎ ৪০ নং ওয়ার্ডের বিএনপির কিছু নেতা আমার দোকানে এসে হাত বেঁধে আকমল আলী রোড সিডিএ বালুর মাঠে নিয়ে মারধর করেন। এবং জোরপূর্বক ভাবে আমাকে দিয়ে ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল ও বিএনপির সভাপতি আশরাফের বিরুদ্ধে একটি মিথ্যা ভিডিও বক্তব্য নেন। নিজের জীবন বাঁচাতে এ বক্তব্য দিয়েছি।
তিনি আরও বলেন,আমাকে বেঁধে রেখে আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করেন,চাঁদার টাকা না দেওয়ায় আমার পরিবারের ফোন নাম্বার কালেকশন করে আমার পরিবার কে হুমকি প্রদান করেন। এবিষয়ে ইপিজেড থানায় একটি অপহরণের মামলা দায়ের করি।বর্তমানে একজন অপহরণকারী কে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ।
তিনি আরও বলেন, বিএনপির মানসম্মান ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রো মহল সোশ্যাল মিডিয়াতে মিথ্যা সংবাদ প্রচার করেছে।সংবাদটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম 









